সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারে রবিবার বিকেলে ডিস লাইনের বকেয়া পাওনা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে হাসান শেখ, রফিকুল ইসলাম ও নজরুল ইসলামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসান শেখ বোয়ালিয়া বাজারে ক্যাবল অপারেটর রফিকুল ইসলামের কর্মচারী।

রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার গ্রাহক মাসুদ রানার কাছে ডিস লাইনের তিন মাসের বিল পাওনা ছিল। মাসুদ রানা বিল পরিশোধ না করায় হাসান শেখ তার বাড়ির সংযোগ কেটে দেন। এ নিয়ে মাসুদ রানা ও হাসান শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, বোয়ালিয়া বাজারে সংঘর্ষের ব্যাপারে তারা একটি প্রাথমিক অভিযোগ পেয়েছেন।

এআই