বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করার পর পুলিশের বাধার মুখে শেষ হয়েছে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি।
বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল শুরু করে রাজধানীর নয়াপল্টন মোড় পর্যন্ত এলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের বাধা দেয় পুলিশ। এতে সেখানেই মিছিল শেষ করতে বাধ্য হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এসময় তারা মসজিদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জমায়েত শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু হলে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশের বাধার মুখে শেষ হয় এই বিক্ষোভ মিছিল।
ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবিতে গত ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১১ জুলাই গোলটেবিল বৈঠক ও ১৩ জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
‘ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন, হত্যা এবং ইসকন ও প্রিয়া সাহার দৌরাত্ম্যের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এএস





