জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন বেশ সুস্থ। তিনি এখন আশংকা মুক্ত। এখনও রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের কেবিনে আছেন তিনি।

সোমবার সকালে তাকে ডা. ফরহাদের পরামর্শে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে রিল্যাক্স কেবিনে স্থানান্তর করা হয়েছে তাকে।

ল্যাবএইড হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. আলী আবরার জানান, ‘ন্যান্সি এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি দেখে আইসিইউ থেকে রিল্যাক্স কেবিনে নেওয়া হয়েছে।

তিনি জানান, ন্যান্সির আত্মহত্যা চেষ্টার উপকরণ শরীরে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।

তবে এখনই তাকে পুরোপুরি সুস্থ বলা যাবে না। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে আরও কিছু দিন সময় লাগবে বলেও জানান তিনি।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর