বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বিএনপির ডাকা ২৮ জুলাইয়ের সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুটি মামলায় সালাহ উদ্দিন আহমেদ প্রধান আসামি। দুই মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে সালাহ উদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক) থেকে তার বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

এমবি