বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি।
সকাল ৮:০০টায় একাডেমির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিকেল ৪:০০টায় একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
আলোচনায় অংশগ্রহণ করবেন ড. শামসুল বারি, রামেন্দু মজুমদার এবং ম. হামিদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেআই





