চট্টগ্রামের ইপিজেড এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন তামিম রিজেন্সি-১ নামের একটি কারখানায় কাজ করতেন।
মঙ্গলবার নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) জয়নুল আবেদীন জানিয়েছেন, সোমবার রাতে কাজ শেষে বন্ধুদের নিয়ে বাসায় ফেরার পথে ইপিজেড চার নম্বর সড়কে কয়েকজন তাকে ঘেরাও করে ছুরিকাঘাত করে।
আলাউদ্দিনকে প্রথমে বেপজা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
এআই





