ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

শুক্রবার (০৯ এপ্রিল) এক শোকবার্তায় বঙ্গভবন প্রেস উইং এ কথা জানায়।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা গেছেন।

প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছরে আজ মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে। শুক্রবার (০৯ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানি হন।

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোন রাজা বা রানির সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।

বাকিংহাম প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে: "মহামান্য রানি খুবই দুঃখের সাথে তাঁর প্রিয় স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবারার মৃত্যুর খবর ঘোষণা করেছেন।

“ডিউক, উইন্ডসর কাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

এমবি