সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোডে বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাবার বুলেটবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের ইবি রোড সংলগ্ন জেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

এমকে