বগুড়া শহরের সুত্রাপুর এলাকা থেকে ৫ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল, ১টি নান চাকুসহ এক মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারকে আটক করেছে এপিবিএন-৪।

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের সুত্রাপুর এলাকার পুরাতন কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাম আহাদ(৩৫) নামে মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারকে আটক করা বলে জানান পুলিশ সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান।

তিনি বলেন, এপিবিএন-৪ এর ২৬ সদস্যে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের সুত্রাপুর পুরাতন কৃষি ব্যাংকের পিছনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারী মোঃ গোলাম আহাদ (৩৫) কে আটক করে এসময় তার হেফজতে থাকা ৭.৬২ চায়না পিস্তল ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, একটি নান চাকু, ০৩ পিচ অস্ত্র ধার দেওয়ার সরঞ্জাম এবং কয়েক প্রকার বিদেশী মুদ্রা পাওয়া যায়।

এআই/এসএইচ