রাজধানীর বনানী থেকে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব- ১০।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গিয়াস উদ্দিন খান (৫০) ও ইউনুস উজ্জামান (৫৭)।

র‌্যাব- ১০ সিপিসি- ১ এর স্কোয়ার্ড কমান্ডার এএসপি নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমানিক ১ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএইচ