মহানগরীর দৌলতপুরের মাইলপোস্ট এলাকায় একটি টু টু বোর রাইফেল ও তিন রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম চঞ্চল (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
কেএমপির নগর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র জানান, শনিবার দুপুর ২টার দিকে মাইলপোস্ট এলাকার পুলিশ চেকপোস্টে যশোর থেকে আসা একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়।
এসময় পিকআপের পিছনে থাকা সাইফুল ইসলাম চঞ্চল পিকআপ থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করে তার কাছ থেকে একটি টুটু বোর রাইফেল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
এমকে





