নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতেঅনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

আজ শুক্রবার এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

সিংড়া উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়া এলাকাবাসীর অয়োজনে এই নৌকাবাইচে পাবনা, সিরাজগঞ্জ ও সিংড়াসহ বিভিন্ন স্থানের ১০টি নৌকা অংশ নেয়।

এ উপলক্ষ্যে সকাল থেকেই কয়েক হাজার নারী-পুরুষ নদীর দু’পারে জড়ো হতে শুরু করে।

প্রতিযোগিতায় হিজলীর মায়ের দোয়া প্রথম, মা-আমেনা দ্বিতীয় ও সোনার বাংলা তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে, নৌকাবাইচকে ঘিরে এলাকায় জামাই মেলার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, গত ৪০ বছর ধরে এই এলাকায় নৌকাবাইচ ও জামাই মেলার আয়োজন করা হচ্ছে।

ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ