শেরপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যসহ ২৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) দুপুর পর্যন্ত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জেএমবির দুই সক্রিয় সদস্য মরুফ হোসেন রনি (৩০) ও নাজমুল হাসান নুমান (৪৫) ছাড়াও বিভিন্ন মামলার আসামি রয়েছে। দুপুরেই তাদের আদালতে হাজির করা হলে বিচারক শেরপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ প্রসঙ্গে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল ওয়ারিশ জানান, গ্রেফতার দুই জেএমবি সদস্য ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় যুক্ত ছিলো।

ওএফ