নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মুদি দোকানি সাঈদ ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলার যাদবপুরে এ ঘটনা ঘটে।
সাঈদ ভূঁইয়া যাদবপুর গ্রামের মুজিবর ভূঁইয়ার ছেলে। এ সময় একই পক্ষের রাজ্জাক ভূঁইয়া, হাবিব ভূঁইয়া ও আহাদ ভূঁইয়া আহত হন। এর মধ্যে রাজ্জাকের অবস্থা গুরুতর।
তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়ার যাদবপুর গ্রামে মুন্সী গ্রুপের ও ভূঁইয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে শনিবার সকালে মুন্সী গ্রুপের লোকজন ভুইয়া গ্রুপের সাঈদ ভূঁইয়াকে তার বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে।
হত্যাকান্ডের ঘটনায় ৫ টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রিন্টু/এএস





