ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে শ্যামলীঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চান্দুরা গ্রামের আবদুল খালেকের ছেলে শিপন (২২) ও ফরিদ মিয়ার ছেলে মো. মারুফ ওরফ ইমন (২১)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ বিশ্বাস।
তিনি বলেন, বিকেলে মোটরসাইকেলে করে শিপন ও ইমন মাধবপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুজনই মারা যান।
আকুল চন্দ বিশ্বাস জানান, এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএস





