পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি পুলিশ সদস্য কাজ করছে। তুলনামূলকভাবে অন্য দেশের চাইতে নারী ও পুরুষ উভয়ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান প্রথম।
বই মেলার শেষ দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি ফিরোজ খানের ‘দূরের যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ এবং লেখক ফিরোজ খানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
হাসান মাহমুদ খন্দকার বলেন, বইটি মূলত বাংলাদেশ পুলিশের বিজয় গাধা বিভিন্ন মিশনের কর্মকাণ্ড নিয়ে লেখা। ফিরোজ খান বহুদেশে মিশনে বাংলাদেশ পুলিশের হয়ে কাজ করেছেন। তার সেই অভিজ্ঞতার বহি:প্রকাশ এই লেখা। বইটি অনেক তথ্য সম্বলিত বলেও উল্লেখ করেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ অনেক ব্যস্ততার মাঝে সৃজনশীল কাজেও যে পারদর্শী তা এই বই প্রকাশের মাধ্যমে প্রমাণ হয়। এবারের বই মেলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য তাদের নিজেদের বই প্রকাশ করেছে। বাংলা একাডেমির এই আয়োজনে পুলিশ সদস্যরাও নিরলসভাবে কাজ করে সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে সহায়তা করেছে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বইটি ভ্রমণ কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। বাংলাদেশ পুলিশ দেশের বাইরে যে দেশের ভাবমূর্তি উজ্জল করছে এই বইয়ের মাধ্যমে অনেক কিছু জানা যাবে। বই মেলা সুষ্টভাবে সম্পন্নে পুলিশের সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।[b]
ঢাকা, জেইউ, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
জাতীয়
'শান্তি রক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি পুলিশ কাজ করছে'
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি পুলিশ সদস্য কাজ করছে। তুলনামূলকভাবে অন্য দেশের চাইতে নারী ও পুরুষ উভয়ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান প্রথম।





