চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে গাড়িটির দুই জন আরোহী মারা গেছেন। এছাড়া আরো দুই জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় তারা দুর্ঘটনার শিকার হন।
জেডআই





