মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে দুর্ঘটনা ঘটে।

লাভলী বেগম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি শ্রীরামপুর গ্রামের মো. হাবিবুল্লাহর স্ত্রী।

এতে আহত হয়েছেন লাভলী বেগমের মেয়ে বনি (৩০) ও দেবর মাসুদ। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান- লাভলী বেগম সকালে বাড়ির পাশের জমিতে গরু বেঁধে রাখতে যাচ্ছিলেন। এসময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।

চিৎকার শুনে মেয়ে ও দেবর তাকে উদ্ধার করতে এলে তারাও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লাভলী বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

কেএইচ