রোববার (১৩ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কমলা বেগম (৫০), সাবিনা বেগম(৪০), সাদিকুল ইসলাম (২৮), হাসেম আলী (৪৫), নজরুল ইসলাম (৪৫) ও মহসিন(২৭)।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাতে পোশাক শ্রমিক জোবেদা কারাখানা ছুটি শেষে বাসায় ফেরেন। পরে রান্নার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় তিনি ও তার আশপাশে থাকা দুই নারী এবং এক পুরুষসহ চারজন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চারজনের মধ্যে নজরুল নামে এক ব্যক্তির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিদের অবস্থা ভালো।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এনএইচ