টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকালে এ বিক্ষোভ কর্মসুচি করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর কয়েক শতাধিক নেতা কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য প্রদান করেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, এলেঙ্গা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, পৌরসভা যুবলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মুছা, কালিহাতী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোবহান তালুকদার শুভ প্রমুখ ।
উল্লেখ্য গত ১০ জানুয়ারি রাতে শনিবার রাতে অবরোধকারীরা এলেঙ্গা পৌরসভার জালদো ব্রিজের উপর নওগাঁ থেকে ঢাকাগামী একটি চালভর্তি ট্রাকে আগুন ধরিয়ে দেয় ।
এ ঘটনায় কালিহাতী থানায় ট্রাক চালক বাদী হয়ে মামলা দায়ের করেছেন । পুলিশ ২ জনকে আটক করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এসএইচ





