রাজধানীর রামপুরার এলাকা থেকে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম সজলকে (২৩)।

রোববার দিনগত গভীর রাতে পূর্ব রামপুরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তবে সহযোগী আনোয়ার হোসেনকে আটক করতে পারে নি ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের খিলগাঁও জোনাল টিমের সহকারী কমিশনার ইকবাল হোছাইন।

তিনি জানান, সজল এলাকায় মাদক, অস্ত্র ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সজল তার সহযোগী আনোয়ারের বাসায় অবস্থান করছে।

এ খবরে পূর্ব রামপুরার ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল (৭.৬৫), দুই রাউন্ড গুলিও একটি ম্যাগজিনসহ সজলকে আটক করা হয়। তবে আনোয়ারকে আটক করা সম্ভব হয় নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর আমরা কাইল্যা পলাশের অন্যতম সহযোগী রামপুরা এলাকার সন্ত্রাসী সীমান্ত ওরফে শ্যুটার সীমান্তকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

এছাড়াও, একই দিনে পাঁচশ পিস ইয়াবাসহ সাইফুল নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ইকবাল হোছাইন আরও জানান, ধারাবাহিকভাবে রামপুরা ও খিলগাঁও এলাকায় তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা, জেইউ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ