রাজধানীর তেজগাঁও থানা এলাকার আরজত পাড়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার ও পুলিশের জানায়। পরে অভিযোগ ওঠা যুবককে আটক করে পুলিশ।
গতকাল দিবাগত রাত একটার দিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটককৃত ব্যাক্তি একটি চায়ের দোকানের কর্মচারী।
এমএম





