নগরের দেওয়ানহাট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ওই পোশাক কারখানার চারতলা ও পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়।
তবে তাৎক্ষণিকভাবে ্ওই পোশাক কারখানার নাম ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এএস





