খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশটিকে ধ্বংস ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে। ২০১৩ সালে অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু আমাদের অর্থনীতি এখনো অনেক মজবুত রয়েছে।
শুক্রবার দুপুরে সাভারের ভাকুর্তায় ভাকুর্তা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
ভাকুর্তা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বেগম খালেজা জিয়া আন্দোলনের নামে দেশকে মেধাশূন্য করতে স্কুলগুলো পুড়িয়ে দিচ্ছেন ও সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন।
তিনি বলেন, দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করলেও চোরাগোপ্তা হামলার মাধ্যমে যে সহিংসতা চালানো হচ্ছে, তার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। আইন সবার জন্যই সমান , কাউকে ছাড় দেওয়া হবে না।
এসময় ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





