মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, চামড়াজাত দ্রব্য রফতানি করে বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো অর্থনৈতিক সমৃদ্ধ একটি দেশে পরিণত হবে। বাংলাদেশ পৃথিবীর সেরা রফতানিকারক দেশে পরিণত হবে।

গাজীপুরের কুনিয়ায় বুধবার সকালে ফরচুনা গ্রুপের কারখানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মজীনা বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো অর্থনীতিতে এশিয়ার বাঘে পরিণত হবে। আর এটা সম্ভব হবে চামড়াজাত দ্রব্য রফতানির মাধ্যমে।

এসময় ফরচুনা গ্রুপের চেয়ারম্যান এম আবু তাহের, প্রধান নির্বাহী ফয়েজ তাহের, পরিচালক ফয়সাল তাহের এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই