ভারতের পেট্টাপোল বন্দর শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের হরতালে বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পন্য আমদানি ও রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে।
দু’দেশের বন্দর কাষ্টম ও সিএন্ডএফ ব্যাবসায়িসহ শ্রমিক নেতারা বৈঠক করেও কোন সমাধান হয়নি। ফলে দ্বিতীয় দিনের মতো বন্ধের কবলে স্থলবন্দর বেনাপোল। ক্ষতিগ্রস্ত হচ্ছে পচনশীল পন্য। বন্দর এলাকায় পন্যবাহি ট্রাকের দীর্ঘ লাইন বাড়ছে।
উল্লেখ্য, ভারত থেকে পন্য আমদানি বানিজ্যে দীর্ঘদিন যাবত হয়রানি ভারতীয় ট্র্কা ড্রাইভারদের কাছ থেকে বকশিসের নামে উৎকোচ গ্রহন ও ট্রাক থেকে পন্যচুরি রোধে কয়েক দফায় কর্মবিরতি, হরতাল ও বিভিন্ন আল্টিমেটাম দেওয়া হয়। বার বার এইসব বন্ধে প্রতিশ্রুতি দেওয়া হলে বন্ধ হয়নি অনৈতিকতা। ফলে এইসব বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেয় তারা। পচনশীল পন্য ক্ষতিগ্রস্ত হওয়ায় আশাংকা করছেন ব্যাবসায়িরা।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মামুন কবির তরফদার জানান, বেনাপোল স্থলবন্দরে গতকাল থেকে আমদানী রপ্তানি ভারতীয় অংশে বন্ধ আছে কারণটা মূলত দুই দেশের ব্যবসায়ীদের সাথে, কিন্তু বেনাপোল বন্দর খোলা আছে। এখানকার স্থানীয় এমপি মহোদয় নিজের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে বসে বিষয়টি সুরাহার চেষ্টা করছেন।
শেখ নাসির/এমবি





