পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। বুধবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০০৩৮) সরকারি এবং বেসরকারিভাবে যাওয়া মোট ৬১ জন হাজী হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।

হজ শেষে ফিরে আসা মোহাম্মদ সোয়েব আলী বলেন, আমি সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলাম। সমান্য কিছু সমস্যা থাকলেও সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া আতাউল করিম খোকন জানান, বিমানে কিছুটা সমস্যা হলেও হজ ব্যবস্থাপনা ভালো ছিল।

কেএ