খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) মোট ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
ডা. মেহেদী জানান, খুলনা মেডিকেল কলেজের এক নার্স মঙ্গলবার করোনা পজেটিভ শনাক্ত হন। তার সংস্পর্শে আসা হাসপাতালের ৩০ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীর নমুনা সংগ্রহ করে বুধবার ল্যাবে পাঠানো হয়েছে।
এগুলোর পরীক্ষা শেষে বৃহস্পতিবার ফলাফল জানানো হবে বলে জানান তিনি।
এমবি





