সাতক্ষীরায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের একটি বাড়ি থেকে জাহানারা বেগম (৪৮) ও মোছা. সুকতারা (৩৬) নামে জামায়াতের দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আব্দুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক জাহানারা বেগম ঝাউডাঙ্গা ইউনিয়নের আব্দুল বারীর স্ত্রী এবং মোছা. সুকতারা একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের গোলাম মোস্তাফার স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ