রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও বৈদেশীক মুদ্রাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১০ এর একটি দল।

সোমবার দুপুরে র‌্যাব মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কদমতলীর আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে।

এসময় তাদের হেফাজত থেকে পশ্চিম জার্মানির তৈরী ১টি ৭.৬৫এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৬৫ গ্রাম হেরোইন, ২ ডলার, ১ ডিনার, ১ রিয়াল, ১ ভূটানি রুপী এবং বাংলাদেশী ২ লাখ ৯৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বাপ্পারাজ (৩৫) এবং মুক্তার (৪৫)।

মাকসুদুল আলম বলেন,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআই/এমকে