আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিলেট নগরীর নয়াসড়কে শত বছর বয়সী ‘সিলেট প্রেসবিটারিয়ান চার্চ’ সংস্কার শেষে তার উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার বিকেলে অর্থমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম এ পর্যায়ে বেশি দিন থাকবে না। তেলের দাম না কমানো দেশের জন্যে ভালো, এতে রাজস্ব বাড়বে।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশে কখনও আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে তেলের দাম নির্ধারণ করা হয় না। আমরা সবসময় কম দামে তেল বিক্রি করি। তবে আমাদের ক্ষমতার ওপর নির্ভর করে মাঝে মধ্যে দাম বাড়াতে হয়।’
পরে মন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
জেআই





