শতভাগ যাত্রী পরিবহন করে আজ থেকে বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেন চলাচল শুরু করেছে।
আজ (১৬ সেপ্টেম্বর) বুধবার সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে সকল ট্রেন শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেনের ৫০ শতাংশ ট্রেনের টিকিট অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হচ্ছে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে না।
করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।
এমবি





