৮০ লিটার মদসহ ছালেক আহমদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে মৌলভীবাজার শহরের ক্লাব রোড থেকে তাকে আটক করা হয়।

আটক ছালেক আহমদ রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মোকুটপুর গ্রামের মৃত মোক্তার মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ক্লাব রোড এলাকা থেকে ৮০ লিটার মদসহ ছালেক আহমদকে আটক করা হয়।

ছালেক দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

এআর