দিনাজপুর শহরের পিটিআই মাঠের পাশে একটি মেস থেকে ছাত্র শিবিরের ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদের একজন শিবিরের সাথী এবং বাকীরা কর্মী বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাসান তারেক (২২), আহসান হাবীব (২২), আব্দুল জলিল (২১), শরিফুল ইসলাম (২১), রমজান আলী (২১) এবং মোস্তাফিজুর রহমান রাজু (২৪)। এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ছাত্র।
কোতয়ালী থানার ওসি রেদোনুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পিটিআই মাঠের পাশে রেসিক মেস থেকে ওই ৬ জনকে আটক করা হয়েছে।
এআই





