সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে সিরাজগঞ্জে একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার সকাল ৮টায় সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এ ঘটনা ঘটে। এসময় বাসের চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটি সিরাজগঞ্জ থেকে তাড়াশ যাচ্ছিল। একই সময় সিএনজি চালিত একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে নাশকতার অভিযোগে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম, বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী হেলাল উদ্দিন ও আব্দুল হাইকে আটক করেছে পুলিশ।

এআর