বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক বলেন, জাতীয় নির্বাচনকালে বিজিবি ডিজির ওপর অনেক অর্পিত দায়িত্ব থাকে। এছাড়া যেসব দায়িত্ব আসবে সব কিছু দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বাহিনীর পক্ষ থেকে বড় একটি ভূমিকা থাকে। নির্বাচন উপলক্ষ্যে অনেক আগে থেকেই বাহিনীতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টি চলমান রয়েছে।

এমআই