রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন গেট দিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
বিজিবি জানায়, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক অজ্ঞাতপরিচয় পুরুষকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিলেন। বিষয়টি বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনরত খোসালপুর বিওপির টহল দলের নজরে আসে।
পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। ফলে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের কাছে অবস্থান করছেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে জানানো হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এস











