২০১৭ সালে খাগড়াছড়ি জেলার এইচএসসি পরীক্ষার ফলাফল ব্যাপক বিপর্যয় ঘটেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম সূত্রে জানা যায় ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় এই জেলার ৯টি কেন্দ্র থেকে ৫৭৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৫৭৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। শতকরা পাসের হার ৪৪.৮০।
এইদিকে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। জিপিএ -৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে দুইজন শিক্ষার্থী। পাসের হার ৪০.৪৯ শতাংশ।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে তিনটি বিভাগে ৪৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০০ জন শিক্ষার্থী কৃতকার্য হয় । পাসের হার ৪০.৪৯ শতাংশ।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে তিনটি বিভাগে ১০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয় । জিপিও -৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ০১ জন শিক্ষার্থী। পাসের হার ৯৩.২০ শতাংশ।
দীঘিনালা ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে ১০৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৫৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয় । পাসের হার ৪১.৭৬ শতাংশ।
রামগড় সরকারি ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে ৩৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬৮ জন শিক্ষার্থী কৃতকার্য । পাসের হার ৪৫.০৪ শতাংশ।
মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে ৭২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০৭ জন শিক্ষার্থী কৃতকার্য । পাসের হার ২৮.৭৫ শতাংশ।
মহালছড়ি ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে ৪৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয় । পাসের হার ৩৫.৩৭ শতাংশ।
পানছড়ি ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে ৬১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৭৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয় । পাসের হার ৬১.৬০ শতাংশ।
মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে ৮১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৯৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয় । জিপিও -৫ পেয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ০১জন শিক্ষার্থী । পাসের হার ৪৮.৫৯ শতাংশ।
তবলছড়ি গ্রীনহীল কলেজ থেকে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয় । পাসের হার ৫৭.২৮ শতাংশ।
আবুবকর/জারিফ





