রাজবাড়ীর নবগঠিত কালুখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সাওরাইল ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন জানান, পাচুরিয়া গুচ্ছগ্রাম বাজার দখলকে কেন্দ্র করে স্থানীয় আমজাদ গ্রুপ ও আকমল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দফায় দফায় সংঘর্ষ চলে। এই সময় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতদের পাংশা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

কালুখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরে আলম ফকির জানান, দুই দলের মধ্যে সংঘর্ষ চললেও এখন পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের সময় বাচ্চু ও নজরুল নামে দুই যুবককে আটক করা হয়েছে।

কেএইচ