দিনাজপুর জেলায় এই গ্রীষ্মের মৌসুমে সুস্বাদু ফল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে তরমুজ। কৃষি বিভাগের উপদেশ, অনুকুল আবহাওয়া, এবং বাজার ভালো থাকায় তরমুজের বাম্পার ফলনে অর্থনৈতিকভাবে কৃষক হয়েছেন ব্যাপক লাভবান।

দিনাজপুরে সাধারনতো লিচু , আম, ধান , ভুট্টা চাষাবাদের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে তরমুজের চাষাবাদ।

কৃষকরা জানান তরমুজ চাষের জন্য এবার কৃষি বিভাগ থেকে সকল ধরনের পরামর্শ পেয়েছেন। দিনাজপুর উপজেলার ঘোড়াঘাট, খানসামা ,বিরল ,চিরিরবন্দর ,কাহারোলসহ, বিরগঞ্জে এবার তরমুজ চাষে জনপ্রিয় হয়ে উঠেছে।

ঘোড়াঘাটের তরমুজ চাষী আজগর আলী (৪০) জানান, “এবারে আমি কম খরচে তরমুজ চাষে বাম্পার ফলন পাইছি , অর্থনৈতিক স্বচ্ছলতাও হয়েছে আমার পরিবারে। সামনের বছর বেশি তরমুজের চাষাবাদ করবো”।

দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানান, তরমুজ চাষাবাদের জন্য কৃষকদের আমরা সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা করেছি। সামনের বছরে আমরা কৃষকদের তরমুজ চাষে আরো উৎসাহিত করবো।

কৃষি বিভাগের অব্যাহত পরামর্শ থাকলে সামনের বছরে ব্যাপক তরমুজ চাষাবাদ করবে বলে জানান তরমুজ চাষীরা।

এমকে