লালমনিরহাটের পাটগ্রামের দাহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ডিএমপি/৭ এর ৩৪ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী হযরত আলী (৩৫) দহগ্রামের বঙের বাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে। তার লাশ বিএসএফ জোয়ানরা ভারতের অভ্যন্তের নিয়ে গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি জানান, একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

দহগ্রাম ইউপি চেযারম্যান কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের জোয়ানরা হযরত আলীর লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।

এম এ/এসএম