রাজধানীর পুরান ঢাকার শাখারীবাজারে সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কবিরাজবাড়িতে পঞ্চমতলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা চানান, সিলিন্ডার বিস্ফোরণে লিপি বেগম (২৪) ও তার দেড় বছর বয়সি মেয়ে রিয়া আক্তারের (১.৫) শরীর পুড়ে গেছে। রিয়ার অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালী থানার এসআই আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে গেছেন।
কেএইচ





