নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালায় বাসচাপায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার সূত্রাপুর থানার ১৭ নম্বর জাস্টিস লালমোহন দাস লেনের শংকর দত্তের ছেলে রানা দত্ত ও কোতয়ালী থানার শাখারীবাজার এলাকার জয়। এদের দুজনেরই বয়স আনুমানিক ২৮।

নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহবুব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত দুই যুবক গল্প করতে করতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দুরপাল্লার বাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এআই