পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে ২০ উপজেলায় ভোটগ্রহণ চলছে।
মাদারীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ১১৫টি কেন্দ্রের মধ্যে ১১০টিকেঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। এজন্য কেন্দ্রগুলোয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন বিবেচনায় এবং আগের রাতে ব্যালটে সিল মারা ঠেকাতে ভোটের সময় ১ ঘণ্টা পেছানো হয়েছে।
এদিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনেমঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘নাশকতা বা ভোটকেন্দ্র দখল করলে পুলিশগুলি করে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।’
নির্বাচনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।জেলার পুলিশ সদস্যদের না দিয়ে জেলার বাইরের ১১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া র্যাব, এপিবিএন ও আনসার সদস্যরাদায়িত্ব পালন করছেন। ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এএস





