লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে নেমে বিথী বেগম নামে এক নববধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিবাজারের পশ্চিম পার্শ্বে পশ্চিম বিছনদই এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত বিথী বেগম ওই এলাকার মাসুদ রানার স্ত্রী বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে নববধূর লাশ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মতিউর রহমানের পুত্র মাসুদ রানার সাথে ভুল্লারহাট এলাকার বিথী বেগমের ৭ মাসে আগে বিয়ে হয়েছে। শুক্রবার দুপুরে ওই নববধূর বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে ডুবে যায় ওই নববধূ। পরে স্থানীয়রা ছুটে এসে নদী থেকে তার লাশ উদ্ধার করেন।

ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেজাকুল ইসলাম কায়েদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী/এমবি