কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের আটজন ও বিএনপির চারজন।
কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. তবারক উল্ল্যা জানান, নাশকতার সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠকের সময় নাগেশ্বরী উপজেলা থেকে জামায়াত-শিবিরের ছয়জনসহ বিভিন্ন উপজেলা থেকে আরো ছয়জনকে আটক করা হয়েছে।
কেএইচ





