বাড়ি থেকে ডেকে নিয়ে মোতালেব আলী নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাহিমালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বনপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হাবিব জানান, রাত ১টার দিকে একটি মোটরসাইকেল যোগে ২/৩ জন দুর্বৃত্ত মোতালেবের বাড়িতে গিয়ে তাকে ডাক দেয়। এসময় তিনি ঘর থেকে বাইরে এলেই দুর্বৃত্তরা তার বুকে দুইটি গুলি করে পালিয়ে যায়।

প্রতিবেশীরা গুলিবিদ্ধ মোতালেবকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই হাবিব।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।

এআর