ঝিনাইদহের মহেশপুরের সামন্তা লালপুর গ্রামে স্বামীর ঘুষিতে গোলেহারখাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গোলেহার খাতুন সামন্ত লালপুর গ্রামের রুহুলআমিনের স্ত্রী।
এলাকাবাসী জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে গোলেহার খাতুনেরঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী রুহুল আমিন স্ত্রীকে ঘুষি মারেন। স্বামীর ঘুষিতে স্ত্রীমাটিতে লুটিয়ে পড়েন। স্ত্রীকে এ অবস্থায় রেখেই স্বামী পালিয়ে যান। পরেপ্রতিবেশিরা ঘরে ঢুকে গোলেহার খাতুনকে মৃত দেখতে পান।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইন চাজ (ওসি)লিয়াকত হোসেন জানান,লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর ঘুষিতেই গোলেহার বেগমের মৃত্যু হয়েছেবলেপ্রাথমিকভাবে মনে করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদরহাসপাতালে পাঠানো হচ্ছে।
কেএইচ





