পাবনায় পুর্ব বিরোধের জের ধরে একটি বাগানের ৪৫টি আম ১৬টি পেয়ারা গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার দ্বীপচর গ্রামে এঘটনা ঘটেছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে।
সদর উপজেলার দ্বীপচর গ্রামের বিশ্বাস পাড়ার ক্ষতিগ্রস্থ বাগান মালিক সোহেল হাসান রিয়েল সংবাদ সম্মেলনে জানান, দ্বীপচর গ্রামের চর আশুতোষপুর মৌজায় ১৮ কাটা জমির উপর ৫ বছর আগে একটি ফলের বাগান করেছেন। উক্ত বাগানে ৬০টি আম গাছ, ৩৫টি পেয়ারা ও ২১টি মেহগুনি গাছ রয়েছে। গতবছর এসব কলমের চারা গাছে বিপুল পরিমান ফল ধরে ছিলো। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা বাগানের ৪৫টি আম ও ১৬টি পেয়ারা গাছসহ বেশ কয়েকটি মেহগুনি গাছ কেটে ফেলেছে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, এব্যাপারে ক্ষতিগ্রস্থ বাগান মালিক সোহেল হাসান রিয়েল ১০-১২ জন অজ্ঞাতদের নামে একটি মামলা দায়ের করেছেন, পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ দুবৃর্ত্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

এসএ