ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে রাজধানী ও চট্টগ্রামের তিনি সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররাও আসতে শুরু করেছেন ভোট কেন্দ্রে। তারা কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর দেয়া সহযোগিতা বুথ থেকে ভোটার নাম্বার সংগ্রহ করছেন।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে লালবাগ, শাহজাহানপুর ও মিরপুর ভোটকেন্দ্র এলাকায় তাদের আসতে দেখা যায়।

দেখা যায়, প্রার্থীদের এজেন্টরা ভোটকেন্দ্রে বসেছেন। পুলিশ, র‍্যাব সদস্যরা কেন্দ্র ও আশেপাশের এলাকায় দায়িত্বপালন করছেন।

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে যন্ত্রচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে, সড়কে কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে। এছাড়া, অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি চলাচল করছে।

উল্লেখ্য, সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর কথা রয়েছে।

কেএইচ